Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যে থমকে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

 

 

 

ব্রাজিল প্রশাসনের উদাসিনতার ফল ভোগ করতে হতে পারে নেইমারদের। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে যাওয়া আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড বিধি ভেঙে ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দিয়েছিলেন। আর এতেই ঘটে বিপত্তি। করোনাভাইরাস নিয়ে বিতর্কের জেরে ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই থমকে গেল ২০২২ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ।

 

ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকরা দাবি করেছেন, আর্জেন্টিনার চারজন খেলোয়াড় করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করেছেন। সরকারিভাবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। তবে একাধিক প্রতিবেদন অনুযায়ী, সার্জিও রোমেরো, জিওভানি লো সেলসো, এমি বুয়েনদিয়া এবং এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে যত বিতর্কের সূত্রপাত। তাঁরা নাকি মিথ্যা কথা বলেছেন। সেইসঙ্গে ব্রাজিলের প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই চার খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে নিভৃতবাসে থাকতে হবে। তাঁরা রবিবারের ম্যাচে খেলতে পারবেন না। মেনে চলতে হবে ব্রাজিলের স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ নিয়ম। যে নিয়ম অনুযায়ী, যাঁরা ব্রিটেন থেকে ব্রাজিলে আসছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে নিভৃতবাসে থাকতে হবে।

যে ঘটনাকে ঘিরে মাঠের মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কিছুক্ষণ পর মাঠ ছেড়ে টানেলে ঢুকে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা। তবে লিওনেল মেসিকে দেখা গিয়েছে মাঠে। তিনি অবশ্য প্রথম একাদশে নেই। নেইমার-সহ ব্রাজিলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories