Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মাসুদের বোমারু বিমানটি আসলে ভুয়া, খবরটি একশ্রেণীর ভারতীয় মিডিয়ার বানানো

আফগানিস্তানে দুর্গম পাঞ্জশির প্রদেশ তালিবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত একটি এফ-১৬ যুদ্ধবিমানের ছবি ভাইরাল হয়েছে। সোমবার ভাইরাল হওয়া ছবির ওই যুদ্ধবিমানটিকে ‘পাকিস্তানের যুদ্ধবিমান’ হিসেবে উল্লেখ করে দাবি করা হয়, পাঞ্জশিরের তালিবানবিরোধী যোদ্ধাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিলো।ছবিটি একই সাথে পাঞ্জশিরভিত্তিক তালিবানবিরোধী বিদ্রোহীদের নেতা আহমদ মাসুদের টুইটার একাউন্টেও শেয়ার করা হয়। তবে পরে এই ছবিটি তার একাউন্ট থেকে সরিয়ে নেয়া হয়।

ছবিটির ক্যাপশনে বলা হয়, পাঞ্জশিরের বিদ্রোহীদের বিরুদ্ধে তালেবানের আক্রমণে সহায়তার জন্য পাকিস্তান এই যুদ্ধবিমান পাঠিয়েছিলো। পরে ‘পাকিস্তানি এই যুদ্ধবিমান সিংহের বাচ্চারা গুলি করে নামায়।’পরে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে প্রকাশিত ফ্যাক্টচেক (সত্যতা যাচাই) সংবাদে জানানো হয়, ভাইরাল হওয়া ছবির ওই বিমানটি পাকিস্তানের নয়।

ডনের খবরে বলা হয়, ভাইরাল হওয়া ওই ছবিটি মূলত ২০১৮ সালের এবং ওই বিমানটি যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। ডনের খবরে জানানো হয়, গুগলের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায় যুক্তরাষ্ট্রের মিলিটারি ডট কম নামের এক ওয়েবসাইটে প্রকাশিত এক আর্টিকেলে এই ছবিটি ব্যবহৃত হয়েছে। তাতে বলা হয়, ২০১৮ সালে এক প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়ে এই যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের আরিজোনা ও ক্যালিফোর্নিয়া রাজ্যের সীমান্তের কাছাকাছি বিধ্বস্ত হয়।

অপরদিকে আরেকটি এফ-১৬ যুদ্ধবিমানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেটিকে পাঞ্জশিরের বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় তালিবানকে সহায়তা করা ‘পাকিস্তানের যুদ্ধবিমান’ হিসেবে দাবি করা হয়।

পরে পাকিস্তানি ও বিদেশী সাংবাদিকরা তথ্য যাচাই করে প্রমাণ দেন, ভিডিওটি মূলত ব্রিটেনের ওয়েলেস উপত্যকা দিয়ে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের উড়ে যাওয়ার দৃশ্য। ওই ভিডিওতে দেখা যায়, উড়ে যাওয়া বিমানটি যমজ লেজযুক্ত যুদ্ধবিমানের। অপরদিকে পাকিস্তানের কোনো যুদ্ধবিমানেরই যমজ লেজ নেই।

এর আগে সোমবার নিয়ন্ত্রণের বাইরে থাকা কাবুলের উত্তরের দুর্গম পাঞ্জশির প্রদেশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দেয় তালিবান। পাঞ্জশিরের রাজধানী বাজারাকে তালিবান যোদ্ধাদের প্রবেশের পর আত্মগোপনে যান বিদ্রোহী যোদ্ধাদের নেতা আহমদ মাসুদ। পাঞ্জশির নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালিবান।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories