Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

স্বপ্নের প্রত্যাবর্তন CR7 এর! ম্যান ইউতে প্রথম ম্যাচেই রোনাল্ডো জেতালেন দলকে

 

পড়ে খেলতে নেমেই চমকে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অসাধারণ খেলে বুঝিয়ে দিলেন, কেন তিনি বিশ্বসেরা। ১২ বছর ১২৪ দিন পড়ে এই ক্লাবের জার্সিতে আবার গোল করলেন রোনালদো। এ দিন নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন সিআর সেভেন।

দ্বিতীয় প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি গ্যাপের পর প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ খেলতে নেমেছিলেন সিআর সেভেন। দায়িত্ব নিয়ে জোড়া গোল করলেন। জড়তা কাটিয়ে দলের মধ্যে আক্রমণাত্মক মেজাজ ফিরিয়ে আনলেন। আর তার উপস্থিতিতে যেন অন্য রূপে পাওয়া গেল ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিজে তো অসাধারণ খেললেনই। সাথে পুরো দলকেই উদ্দীপ্ত করলেন। শুরুটা করেছিলেন রোনাল্ডো। তার দেখানো পথে হেঁটেই ৪-১ জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

বিরতির আগেই সফল হয়েছিলেন রোনালদো। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে হাভিয়ার ম্যানকুইলো বল পেয়ে ইউনাইটেডের রক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে দুরন্ত একটি গোল করেন। তবে ফের ব্যবধান বাড়াতে সময় নেননি সিআর সেভেন। রোনাল্ডো ২-১ করার পর আর ঘুরে তাকাতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। ব্রুনো ফার্নান্দেজ ও জেসি লিংগার্ডের গোলে জয় ছিনিয়ে নেয় ম্যানচেস্টার।

প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্যার অ্যালেক্স ফার্গুসনের ছোয়ায় নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

প্রিয় গুরুর কাছে তাই ঋণ শোধ হওয়ার নয় সিআর সেভেনের। পুরনো ঠিকানায় এসেছেন তাও কয়েকদিন পেরিয়ে গেছে। সমর্থকদের আর তর সইছে না রোনালদোকে মাঠে দেখার। এরইমধ্যে পিএসজিতে অভিষেক হয়ে গেছে মেসির। রোনালদোর অভিষেক নিয়ে অপেক্ষা যেন শেষ হচ্ছিল না।

সবার অপেক্ষা শেষ হয় নিউক্যাসেল ম্যাচেই। এ ম্যাচেই ৭ নম্বর জার্সিতে পুরোনো সাম্রাজ্যে আবারো রাজত্ব শুরু করেন রোনালদো। ক্যারিয়ারে আজ যা অর্জন তার ভিত্তিটা যে হয়েছিল ইউনাইটেডেই। এখন পর্যন্ত বিভিন্ন দেশের লিগে ৭ বার শিরোপা জয়ের স্মৃতি আছে রোনালদোর। এর মধ্যে তিনটিই ইউনাইটেডের হয়ে। দু’বার রিয়াল মাদ্রিদ আর দুটি উপহার দিয়েছেন জুভেন্টাসকে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories