Sunday, September 6, 2026
28 C
Kolkata

আইপিএলে ফিরছে দর্শক, দুটি টিকা নিলেই মিলবে মাঠে খেলা দেখার সুযোগ

এনবিটিভি ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। প্রিয় দলের জন্য মাঠে বসে গলা ফাটাতে পারবেন না বলে মন খারাপ? কেউ চাইলে যেতেই পারেন সংযুক্ত আরব আমিরশাহি। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের হয়ে চিৎকার করার সুযোগ দিল আমিরশাহি।

টিকা নেওয়া থাকলে রবিবার থেকে আমিরশাহিতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হতে হবে। আমিরশাহি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। দু’টি টিকা নেওয়া থাকলে মাঠেও ঢুকতে পারবেন সমর্থকরা। অর্থাৎ মাঠে বসে আইপিএল দেখার বাধা রইল না। খরচ কত পড়বে?

 

ভারত থেকে দুবাই যাওয়া এবং ফেরা মিলিয়ে সব থেকে কম হলেও খরচ পড়বে ১৩ হাজার টাকা। করোনার প্রকোপ দেশে কমতেই বিদেশিদের দেশে আসতে আমন্ত্রণ জানাচ্ছে আমিরশাহি। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নীচে নেমে যেতেই এমন সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার। ইতিমধ্যেই আমিরশাহির ৯২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories