Saturday, September 5, 2026
30 C
Kolkata

সিরাজকে নিয়ে দুবাইয়ে পৌঁছে গেলেন কোহলি

এনবিটিভি ডেস্ক: জাতীয় দলের জার্সি কয়েকটা দিনের জন্য দূরে রাখার পালা। এবার ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে তুলে নেবেন বিরাট কোহলি। আইপিএল খেলতে লন্ডন থেকে দুবাইয়ে পৌঁছে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি।

 

মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়েই মরুশহরে পা রাখলেন কিং কোহলি। ভারত-ইংল্যান্ড টেস্ট এখন অতীত। কোহলির সামনে মিশন আইপিএল । আরসিবি টুইট করেই কোহলি ও সিরাজের আগমনী বার্তা জানিয়ে দিল ফ্যানেদের।

 

চলতি মরসুমে কোহলি অ্যান্ড কোং ছিল দুরন্ত ফর্মে। ৭ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল রেড আর্মি। অনেকেই মনে করেছিল এবার সম্ভবত প্রথমবারের মতো আইপিএল ট্রফি স্পর্শ করতে চলেছে আরসিবি। এই মুহূর্তে লিগ তালিকায় তিনে কোহলিরা। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের পরেই আরসিবি। এখন দেখার আইপিএলের দ্বিতীয় পর্বে কোহলিরা কী ফুল ফোটাতে পারেন! আগামী ২০ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি। দেখার কোহলিরা জয় ছিনিয়ে আনতে পারেন কি না!

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories