Sunday, September 6, 2026
28 C
Kolkata

চুরি যাওয়া তিনটি মোটরবাইক সহ পুলিশের জালে গ্রেফতার এক চোর

উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে বাইক চুরি। যার ফলে যারপরনায় ক্ষুব্ধ ছিল এলাকাবাসী। আর বাইক চুরি রুখতে নেমেছিল পুলিশ। রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি বাইক সহ এক চোরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানাজায় শুক্রবার রাত ৮টা নাগাদ বারাবনি থানার মদনপুর এলাকা থেকে তিনটি মোটর সাইকেল সহ এক জন দুষ্কৃতীকে আটক করে যার মধ্যে দুটি হিরো গ্ল্যামার বাইক ও একটি হোন্ডা সাইন বাইক পাওয়া যায় ওই যুবকের কাছে থেকে। চোরকে আটক করে তিনদিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। আজকে পুলিশ হেফাজত শেষ করে আসানসোল কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories