Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আবারও ভিন রাজ্যে মুর্শিদাবাদের লালগোলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

আব্দুস সামাদ, জঙ্গিপুর:-আবারও মুর্শিদাবাদ, আবারও পরিযায়ী শ্রমিক। এবার বিদেশে কাজে গিয়ে মৃত্যু হল লালগোলার এক পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা যায় গত আগস্ট মাসের ৭ তারিখ চমকপুর গ্রামের ঠিকাদার মুরসালীমের সাথে জামিরুল ইসলাম রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন উড়িষ্যায়। তারপর ঠিকই ছিল সবকিছু। দুদিন আগে  স্ত্রীর সাথে ফোনে কথাও হয় জামিরুল ইসলামের।

মোবাইলে রিচার্জ না থাকার কারণে গত দুইদিন ধরে তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। তারপরেই বাড়িতে হঠাৎ ফোন আসে জামিরুল শেখের মৃত্যু হয়েছে। এরপরেই কান্নায় ভেঙে পড়ে জামিরুল ইসলামের পরিবার।

তার পরিবারের দাবী, জামিরুলের মৃত্যু কোন স্বাভাবিক ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কারণ তার মাথার ডান সাইডে একটি জোরালো আঘাতের চিহ্ন রয়েছে। এ ধরনের ঘটনা কে বা কারা ঘটল তা নিয়ে রাজ্য সরকারের তদন্ত করুক।

শ্রমিকের মৃত্যু নিয়ে লালগোলার বিধায়ক মোহাম্মদ আলীর সাথে ফোনে কথা হলে তিনি জানান এটি একটি মর্মান্তিক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা রইল, সাথে সাথে তিনি বলেন মুর্শিদাবাদ জেলায় অসংগঠিত শ্রমিকরা যে কোন ঠিকাদারের সাথেই চলে যাচ্ছে তার ফলেই এই ধরনের দুর্ঘটনাঘটছে, আগামী দিনে তিনি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি শ্রমিককে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories