Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দ্বিতীয় বিবাহ করায় স্বামীকে পেটালো স্ত্রী মেয়ে সহ শ্যালকেরা, আহত বছর ষাটের নুরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ দ্বিতীয় বিবাহ করায় স্বামীকে পেটালো স্ত্রী মেয়ে সহ শ্যালকেরা, আহত বছর ষাটের নুরুল ইসলাম। বৃহষ্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের পার রঘুনাথপুর মালিপাড়া এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঐ এলাকায়। সন্ধ্যায় পুলিশ গিয়ে আহত নুরুলকে উদ্ধার করে ডোমকল সুপার ষ্পোশ্যালিটি হাসপাতালে পাঠায়।

সূত্রের খবর, বছর তিনেক আগে ২৫ বছরের এক মহিলাকে দ্বিতীয় বিবাহ করেন তিনি। দ্বিতীয় স্ত্রীর সাথে এক বছরের একটি সন্তানও রয়েছে তার। বিয়ের পর থেকেই দ্বিতীয় পক্ষের স্ত্রী কারিফন বিবিকে প্রাণে মারার হুমকি দিতে থাকতো প্রথম পক্ষের স্ত্রী পায়রা বিবি। হঠাৎ পুরোনো বিবাদ চরমে উঠলে প্রথম পক্ষের স্ত্রী সহ তার মেয়ে ফুলটুরা বিবি, জামাই সেলিম সেখ এবং শ্যালক মুর্তজা সেখ লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন নুরুল ইসলাম। দুপুরেই তাকে বাড়িতে আটকে রাখে। পরে খবর পেয়ে সন্ধ্যায় আহতকে উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসে ডোমকল থানার পুলিশ।

তার দ্বিতীয় পক্ষের স্ত্রী জানান, বিয়ের পর থেকেই সতীন তাকে ও তার মেয়েকে প্রাণে মারার হুমকি দিতো। আজ হঠাৎই দলবল বেধে লাঠিসোটা দিয়ে স্বামী নুরুল ইসলামকে মারধর করে।

ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসার পর শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত নুরুলকে।

ঘটনার পরে থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় ডোমকল থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে সূত্রের খবর।

উল্লেখ্য, ইসলাম ধর্মানুযায়ী পুরুষের জন্য একের বেশী বিয়েতে কোন সমস্যা নেই, কিন্তু অবশ্যই সকলের প্রতি ন্যায়বিচার করতে হবে, তবেই সে দ্বিতীয় বিয়ে করতে পারবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories