Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বেশকিছু দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

এনবিটিভি ডেস্ক: তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই জারি থাকবে। তাঁদের শিরা উপশিরায় আন্দোলনের রক্ত প্রবাহিত। রক্ত নিলে রক্ত নিতে পারে, তবুও তাঁদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি তাঁদের পূর্ণ হোক। বেশ কিছু দাবি নিয়ে এভাবেই প্রতিবাদ করতে দেখা গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। আন্দোলন জারি রাখতে শুক্রবার বেলা ২ টায় পার্কসার্কাস ক্যাম্পাসে প্ল্যাকার্ট হাতে একটি ডেমোস্ট্রেশন করেন তাঁরা। এরপরে তাঁরা সোমবার থেকে অবস্থান বিক্ষোভে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাজিদুর রহমান , কাজী মিনহাজ, মিরাজুল ইসলাম, সুরাইয়া পারভিন , রুসিয়া মন্ডলরা।

 

তবে কি তাঁদের দাবি?

১. সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না
৩. বিশ্ববিদ্যালয়ের জমিতে অবিলম্বে হোস্টেল ও খেলার মাঠ নির্মাণ করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।
৫.বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি মুকুব করতে হবে।
৬. ৪ মাস নিরাপত্তা কর্মীদের বেতন বন্ধ কেন ? জবাব চান তাঁরা
৭.ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা আটকে কেন?  তারও জবাব চেয়েছেন সংখ্যালঘু দফতরের কাছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories