Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

CBI বিজেপির অংশ! বিজেপিকে জেতাতে তারাই বড়ো ভূমিকা নেয়, স্বীকার করলেন রাহুল সিনহা

 

 

নিউজ ডেস্ক : বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা। দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় সিবিআই লাগিয়েছে বিজেপি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, রাহুলের মন্তব্যেই স্পষ্ট যে রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি।

 

 

রাহুল সিনহা বলেন, ‘রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। তাই এখন কিছুই করতে পারছেন না মমতা।’ রাহুল সিনহার এহেন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাবরই অভিযোগ করে এসেছেন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি।

 

 

একইসুরে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি দাবি করেন, ‘পরিব্রাজক পরাজিত’ রাহুলের মন্তব্য থেকেই স্পষ্ট যে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছি গেরুয়া শিবির।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories