Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তালিবানের সঙ্গে বৈঠকে বসতে চলেছে আমেরিকা!

 

নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবার তালিবান নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আমেরিকা। গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালিবান। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, কোন কোন দেশ আফগানভূমে তালিবান সরকারকে স্বীকৃতি দেবে। এই পরিস্থিতিতে তালিবানকে আলোচনায় আমন্ত্রণ জানাতে চলেছে রাশিয়া। ২০ অক্টোবর ওই বৈঠক হতে চলেছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন।

এহেন কূটনৈতিক মারপ্যাঁচে এবার তালিবান শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাতারের রাজধানী দোহায় আলাদাভাবে আলোচনায় বসতে চলেছেন বাইডেন প্রশাসনের প্রতিনিধিরা। ফলে জল্পনা, তবে কি অবশেষে আফগানিস্তানে কিছুটা সুবিধার বদলে তালিবদের স্বীকৃতি দিতে চলেছে ওয়াশিংটন।

অবশেষে কি আফগানিস্তানে তালিবান প্রশাসনকে স্বীকৃতি দেবে আমেরিকা। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি দোহায় তালিবানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল আমেরিকা। এরপরই চুক্তিমতো আফগানিস্তান থেকে ফৌজ সরাতে রাজি হয় ওয়াশিংটন। সেই পথেই হাঁটেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু আফগানিস্তান দখল করলেও সে দেশে সরকার গড়তে বেগ পেতে হচ্ছে তালিবানকে। গত সেপ্টেম্বরে নির্বাচনে সরকার গঠনের কথা ঘোষণা করেন আশরফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের ঘোষণা করে আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্র। এখন আবার বিশ্লেষকদের মতে আফগানিস্তানে ইসলামিক স্টেটের উত্থান থেকে গৃহযুদ্ধের সম্ভাবনা ভাবিয়ে তুলছে আমেরিকাকে। তার উপর সেখানে রাশিয়া ও চীনের প্রভাবও ওয়াশিংটনের চিন্তার কারণ। তাই এবার তালিবদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আমেরিকা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories