Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নিষেধাজ্ঞা প্রত্যাহার: নতুন পথে ইরান-মার্কিন সম্পর্ক!

 

ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানবিরোধী নিষেধাজ্ঞার নীতিতে পরিবর্তন আসেনি বলেও জানিয়েছে দেশটি। গতকাল শুক্রবার এসব তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

পার্সটুডে জানায়, ইরানের মামুত শিল্পগোষ্ঠী এবং মামুত ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এসব কোম্পানির ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

 

ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ দেয়ার নীতি হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপের কৌশল নিলেও তাতে ভিন্ন মাত্রা যুক্ত হলো এবার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নতুন এই পদক্ষেপকে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

এই ঘোষণা এমন সময় আসলো, যখন ভিয়েনায় ইরানের সঙ্গে ফের পাঁচ জাতি-গোষ্ঠীর পরমাণু আলোচনা শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্পর্ক নেই।

তেহরান আগে থেকেই বলে আসছে, সমঝোতায় ফিরতে হলে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সদিচ্ছার প্রমাণ দিতে হবে ওয়াশিংটনকে। কেননা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তিটি থেকে নিজেদের প্রত্যাহারের পাশাপাশি শত শত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন সেসব পদক্ষেপ ভুল প্রমাণিত হয়েছে।

 

ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই করে বিশ্বের শক্তিশালী ছয় জাতি-গোষ্ঠী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে সম্পাদিত চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প। এখন চুক্তিতে ফিরে আসার কথা বলেছেন জো বাইডেন।

সূত্র : 24 লাইভ নিউজপেপার ওয়ার্ল্ড

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories