Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

তালিবানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল দোহায়

তালিবানের কাবুল দখল ও মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর প্রথমবারের মতো আফগান সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (শনিবার, ৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় তালিবানের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ চালুর বিষয়ে আলোচনা হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল মানবিক সহায়তা ও গত বছর সই হওয়া ওয়াশিংটন-তালিবান সমঝোতা চুক্তির বাস্তবায়ন।

তিনি জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আফগান (তালিবান) প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে করোনা টিকা সহায়তা দিতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন আফগান মন্ত্রী।

তালিবান প্রতিনিধিরা এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তালিবানকে আফগানিস্তানের নতুন শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এ বৈঠক হয়নি। বরং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এটি অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, আফগানিস্তান থেকে মার্কিন, আফগান ও অন্যান্য নাগরিকদের নিরাপদ প্রস্থানের বিষয়টি আলোচ্য সূচিতে অগ্রাধিকার পেয়েছে। বৈঠকের আরেকটি লক্ষ্য ছিল নারীসহ সব আফগান নাগরিকের অধিকারকে সম্মান ও একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে মনোযোগী হতে তালিবানের প্রতি আহ্বান জানানো।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories