Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

হাড্ডাহাড্ডি লড়াই! প্রথম কোয়ালিফায়ারে আজ চেন্নাই-দিল্লি মুখোমুখি

 

 

নিউজ ডেস্ক : জিতলেই ফাইনাল আইপিএলের লিগ টেবিলের সেরা দুই দল আজ এমন সমীকরণের মুখোমুখি হচ্ছে। রিশাব পান্থের দিল্লি ক্যাপিটালস নাকি ধোনির চেন্নাই সুপার কিংস, কারা যাচ্ছে সরাসরি ফাইনালে? এ প্রশ্নের সমাধানে রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে নামছে দুদল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার রাত সাড়ে সাতটায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ধোনি-পান্থরা। ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে গেলেও হেরে যাওয়া দলের জন্য থাকবে আরো একটি সুযোগ।

আগামীকাল রাতে এলিমেনেটর ম্যাচে আরসিবি ও কোলকাতার মাঝে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফাইতে হেরে যাওয়া দল। সেক্ষেত্রে একটা দ্বিতীয় সুযোগ থাকল দিল্লি/চেন্নাইয়ের হাতে। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চলমান আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।

দুর্দান্ত ফর্মে রয়েছেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়। সেরা রান সংগ্রাহক হিসেবে কমলা টুপির দৌড়ে তিনি এখন চার নম্বরে। চেন্নাইয়ে অভিজ্ঞ ব্যাটিংয়ে ডু প্লেসি, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, রাইডু, রায়নারা তো আছেনই। চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা অনেক বেশি। অবশ্য দিল্লির ধারাল বোলিং লাইনআপও তাদের বেশ ভোগাবে।

দিল্লির ব্যাটিংয়ে ধাওয়ান, পান্থ, শ্রেয়াসরা থাকলেও চাহার, শার্দুল, হ্যাজলউড, ব্র্যাভো আক্রমণে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তারুণ্যে ভরপুর দিল্লি অবশ্য জয় তুলে নিলেও অবাক হবার কিছু নেই। টানা তিন হারে এমনিতেই একটু ব্যাকফুটে রয়েছে ধোনির চেন্নাই।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories