Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আগামী বছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক না হলে বিকল্প কি হবে জানাল পর্ষদ



এনবিটিভি ডেস্ক ঃচলতি সপ্তাহে মাধ্যমিক টেস্ট-এর সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বর মাসে টেস্ট পরীক্ষা নেবে স্কুল গুলির সুভিধা মতো। শিক্ষা মহলে জোরকদমে চর্চা, আবার স্কুল বন্ধ হয়ে যাবে না তো? তাহলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে। অন্যতম সমাধান টেস্ট পরীক্ষা। যদি একান্তেই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব না হয়, তাহলে টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর।

আগামী ২০২২-এ ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হবে মাধ্যমিক এবং ২ এপ্রিল থেকে শুরু উচ্চমাধ্যমিক ও ২০ এপ্রিলে শেষ হবে। উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের টেস্ট হবে এবং দু-দিনের মধ্যে স্কুলগুলির সূচী জানিয়ে দেব। টেস্টের প্রশ্ন ছাপানো, খাতা দেখা এবং প্রত্যেক পরীক্ষার্থীর খাতা পত্র গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের। কোভিডের কারনে মাধ্যমিক না হলে মূল্যায়ণে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সংসদ থেকে উচ্চমাধ্যমিক প্রাকটিক্যালের কোন প্রশ্ন স্কুলে যাচ্ছে না। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া নম্বর দেওয়ার দায়িক্ত স্কুলের। মূল্যায়নের পর স্কুল গুলি নম্বর পাঠাবে সংসদে। সংসদের এক আধিকারিক জানিয়েছেন, কবে টেস্ট পরীক্ষা হবে আমরা স্কুলের চাপিয়ে দেবোনা ওদের সুভিদা মতো পরীক্ষা নেবে।

উল্লেখ্য, করোনার বাড়াবাড়ি না হলে আগের মতোয় পরীক্ষা হবে খাতা-কলমে। উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর নিজের স্কুলে হবে এবং মাধ্যমিক পরীক্ষা যেমন হত তেমনি হবে।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories