Saturday, September 5, 2026
30 C
Kolkata

মোথাবাড়িতে ১৪৪ টি ঢালাই রাস্তা সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

মালদা :  ১৪৪ টি ঢালাই রাস্তা সহ বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বুধবার মালদা জেলার কালিয়াচকের মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন তিনি।

মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াচক ২ নং ব্লকের বিডিও রমাল সিং বিরদী, বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল বি এম ও এইচ কৌশিক মিস্ত্রি, সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান নজরুল ইসলাম,গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম কিবরিয়া সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম কিবরিয়া জানান, প্রায় ৫ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ১৪৪ টি ঢালাই রাস্তা, ৩০০ টি স্ট্রিট লাইট, ২০ টি কমিউনিটি শৌচাগার, ৩টি গার্ডওয়াল সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করা হয়। উন্নয়নমূলক কাজের জন্য বিধায়ক কোটা থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে কর্মযজ্ঞ চলছে। গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত সহ মালদার বিভিন্ন এলাকায় আরও উন্নয়ন করা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories