Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ডোমকলঃ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে। মৃতের নাম আবছার মন্ডল(৪৫)। বাড়ি কামুরদিয়াড় কালিতলা এলাকায়।

এদিন বাড়ি থেকে প্রায় ৩ কিমি দূরে ডোমকল থানার ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামের একটি কলাবাগানে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক ভাবে অনুমান, তাঁকে স্বাসরোধ করে মারা হয়েছে। যদিও মৃতদেহটি ডোমকল থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর,  তিনি পেশায় শ্রমিক ছিলেন।

এই প্রসঙ্গে মৃতের ভাই আজবার মন্ডল বলেন,  “কাল ভাইকে সন্ধ্যা বেলায় বাড়ি থেকে কিছু মানুষ ডেকে নিয়ে যায়। পরে সকালে শুনতে পাই,  ভাইকে গলা টিপে নাকি মেরে ফেলেছে। ঠিক কি কারণে তাকে মেরেছে তা কিছুই বুঝতে পারছিনা। তবে ওর সাথে যারা ওঠা বসা করত তারাই হয়তো তাকে মেরেছে।”

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories