Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

তৃতীয় শ্রেনি পাস যুবক বানালেন গাড়ি, ডাক দিল রতন টাটা

জয়নগরের এক সাধারণ ছেলে সুজয় মণ্ডল। পড়াশোনার দৌড় কেবল ক্লাস থ্রী। সেই ছেলেই এবার তাক লাগিয়ে দিল মিডিয়া থেকে শুরু করে তামাম বড় বড় কোম্পানিকে। ছোটবেলা থেকেই পড়তে মোটেই ভালো লাগেনা সুজয়ের। সর্বক্ষণ তাঁর মাথা খুঁজে বেরাচ্ছে পাড়ি দেওয়ার প্ল্যান। বাড়িতে পরে থাকা অপ্রয়োজনীয় নষ্ট হয়ে যাওয়া যা কিছু,তাই সুজয়ের নতুন দিগন্তের রসদ। ভাঙ্গা জিনিস জুড়ে জুড়ে নতুন অত্যাধুনিক কিছুর জন্ম দেওয়ায় সুজয়ের কাজ। নিজের বাড়িতে বসে থারমকলের কাজ করা ছাড়াও পায়ে চাকা লাগিয়ে স্কেটিং করে যাচ্ছেন তিনি রাস্তার উপর দিয়ে অনায়াসেই। সেই ছোট্টবেলা থেকে এইসব কাজ করতে করতে সুজয় বানিয়ে ফেলেছেন একটা ৩ চাকার গাড়ি। যে গাড়িতে অনায়াসেই ১জন স্টিয়ারিং ধরে আর অপরজন তাঁর পাশে বসে পাড়ি জমাতে পারেন। অর্থাৎ ২জন বসে ঘুরে বেরানোর মতো ১টা গাড়ি বানিয়ে ফেলেছেন সুজয়। তাও আবার কোনরকম বড় মেশিন বা কারখানা ছাড়াই । ভাবা যাই? কিন্তু ভাবতেই হবে কারন সুজয়ের না আছে কোন কারখানা না কোন মেশিন, আর না আছে বড় কারখানা বানানোর মতো পয়সা। আর এই গাড়ি ১ লিটার তেলে ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। গাড়ির বেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।

তাঁর সাথে কথা বলেছে আমাদের NBTV টিম। দুঃখের সাথে তিনি জানিয়েছেন আমাদের যে তাঁর মাথায় অজস্র নতুন টেকনোলজি প্ল্যান থাকলেও অর্থের অভাবে সেইসব কাজে লাগানো সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। তাঁর এই লড়ায়ের যোগ্য সঙ্গি তাঁর স্ত্রী। মানুষের হাজার বাধা কাতিয়ে সুজয় লড়ে যাচ্ছেন। আর তাঁকে সঠিক সঙ্গদ দিচ্ছেন স্ত্রী। না কাজে হয়তো হাত লাগাচ্ছেন না তিনি। তবে এত প্রতিকূলতার মধ্যেও সুজয়ের কনফিডেন্স বাঁচিয়ে রেখেছেন তিনি। তবে অর্থাভাবে কাজ করতে না পারার দুঃখ এবার ঘুচতে চলেছে । কারন গুনি মানুষকে ঠিক খুঁজে নেয় কেউ না কেউ। সুজয়কেও খুঁজে নিয়েছে TATA। সুজয়ের ৩ চাকা গাড়ি বানানোর পর সেই খবর যখন ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়, তখনই তা নজরে পরে বিখ্যাত টেকনোলজি কোম্পানি TATA র। চোখে পরা মাত্রই টাটা অফার দেয় তাঁকে তাদের কোম্পানি জয়েন করার জন্য। সুজয় যেন হাতে চাঁদ পেলেন। এখন নতুন করে উরছে তাঁর স্বপ্নের উড়ান। হয়ত এবার সুজয়ের মাথার মধ্যে গিজগিজ করতে থাকা আইডিয়াগুলো বাস্তবে প্রান পাবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories