Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অধিনায়কত্ব সরিয়ে দেয়া হল বিরাটকে

 

গতকাল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে দল ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি আলোচনা হচ্ছে সেটি হলো, ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেয়ার বিষয়টি। শুধুমাত্র একটি টুইটের মাধ্যমে জানানো হয় কোহলির বদলে ওয়ানডেতে দলনেতার দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা।
এ বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সকল কর্মকর্তা মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। অবশেষে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী নিজে কথা বলেছেন। তিনি বলেছেন কোহলিকে তারা টি-টোয়েন্টির অধিনায়কত্বই ছাড়তে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি কথা শোনেননি। তাই তাকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
‘এই সিদ্ধান্তটি বোর্ড ও নির্বাচকরা মিলে নিয়েছে। আসলে আমাদের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে শোনেনি। তখন নির্বাচকরা মনে করল সাদা বলের ক্রিকেটে দুইজন আলাদা অধিনায়ক থাকাটা ঠিক হবে না।’ বলেন গাঙ্গুলী।
সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories