Friday, March 6, 2026
24.4 C
Kolkata

গাজিয়াবাদে বিয়ের মণ্ডপে স্বামী-স্ত্রীর ‘গুলি’ উৎসব

ভারতের কয়েকটি জায়গায় বিয়েতে বন্দুক থেকে গুলি চালানোর বিষয়টি নতুন নয়। অনেক জায়গায় এটি প্রথা হলেও অনেকে আবার নিজের ব্যক্তিত্ব দেখানোর জন্য বিয়ের মণ্ডপে গুলি চালান। সম্প্রতি বিয়ের মণ্ডপে বন্দুক থেকে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ বিষয়ে মামলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এমন ঘটনা।

ভাইরাল হওয়া ১০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, বিয়ের মণ্ডপ থেকেই বন্দুক দিয়ে বরের সঙ্গে হাত মিলিয়ে নতুন বউ আকাশের দিকে ফায়ারিং করছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের মণ্ডপে সবসময় ছেলেদের বন্দুক চালাতে দেখা যায়। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বরের সঙ্গে হাত মিলিয়ে নববধূ নিজের বিয়েতেই বন্দুক থেকে গুলি ছুঁড়ছেন। সদ্যবিবাহিত দম্পতির এই বন্দুক থেকে গুলি করার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

ব্যাপারে উত্তর প্রদেশের ঘণ্টাঘর কেতবালি ক্ষেত্রের সিও স্বতন্ত্র সিং জানিয়েছেন, বিয়ে বাড়িতে ফায়ারিংয়ের ঘটনা সম্পর্কে জানা গেছে। বলা হচ্ছে, এই ভিডিওটি শুক্রবারের (১০ ডিসেম্বরের)। ১০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, নতুন দম্পতি বিয়ের স্টেজেই বন্দুক ধরে আকাশের দিকে ফায়ারিং করছেন। এই ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। সব কিছু খুঁটিয়ে দেখে পুলিশ এই বিষয়ে মামলা করবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories