Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

রেকর্ড গড়ল মোহাম্মদ রিজওয়ান, হোয়াইটওয়াশ করল পাকিস্তান

টি-২০ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার রেকর্ড গড়ে ফেললেন মোহাম্মদ রিজওয়ান। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল সেমিফাইনালে পৌঁছেছিল। সেইক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নজির গড়তে সক্ষম হলেন রিজওয়ান।

 

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে তারা ২০৭ রান করতে সমর্থ হয়। প্রথম উইকেট জুটিতে ওঠে ৬৬ রান। কিং ২১ বলে ৪৩ রান করে আউট হন, ব্রুকস ৩১ বলে ৪৯ রান করেন‌। অধিনায়ক নিকোলাস পুরান এদিন মারকুটে ফর্মে ছিলেন। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। ড্যারেন ব্র্যাভো ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম দুটি উইকেট নেন। দাহানি একটি উইকেট নেন।

 

জয়ের জন্য ২০৮ রান তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ঝড়ের গতিতে রান করতে শুরু করেন। প্রথম উইকেট জুটিতে ওঠে ১৫৮ রান। বাবর আজম ৫৩ বলে ৭৯ রান করে আউট হন। ৪৫ বলে ৮৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। আর এই ইনিংসের মধ্যে দিয়েই প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার নজির গড়েন।

ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দি সিরিজ দুই পুরস্কারই জিতে নেন রিজওয়ান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories