Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের

এনবিটিভি,পশ্চিম বর্ধমান: বকেয়া বেতনের দাবিতে বুধবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কাঁকসা ব্লক শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

আশা কর্মীরা জানিয়েছেন, সমস্ত আশা কর্মীরা দীর্ঘ প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ার ফলে আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। করোনার মধ্যেও তারা সকলকে নিত্যদিন পরিষেবা দিয়ে চলেছেন জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু সরকার তাদের বিষয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা করছে না। যে পরিমাণে তারা বেতন পান সেই বেতনে তাদের সংসারও ঠিক মত চলে না। তাই তাদের বিষয়ে সরকার চিন্তাভাবনা করুক এই তাদের দাবি ।

এদিন বিক্ষোভ দেখানোর পর পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের কাছে একগুচ্ছ দাবিতে ডেপুটেশন জমা দেন তারা। এখন এটাই দেখার বাকি সরকার কত দ্রুত আশা কর্মীদের বেতন মেটাবেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories