Saturday, September 5, 2026
28 C
Kolkata

৪৮ ঘণ্টার জন্য সাড়ে চার কোটি টাকা উট ভাড়া

 

সৌদি আরবে মাত্র ৪৮ ঘণ্টার জন্য কয়েক প্রজাতির উট ভাড়া দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভাড়া হিসেবে তিনি পাচ্ছেন ২০ লাখ রিয়াল (চার কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা প্রায়)। বুধবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, উটগুলোর মালিক আব্দুল্লাহ বিন ওউদা। সৌদি আরবের ইতিহাসে উট ভাড়ার সর্বোচ্চ রেকর্ড এটি।

সৌদি ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহাদ বিন হিথলিন এক টুইটে বলেছেন, ‘আজ উটের বিশ্বে শব্দের প্রতিটি অর্থে একটি ঐতিহাসিক দিন। আব্দুল্লাহ বিন ওউদা ইঞ্জির সাথে সর্বকালের সবচেয়ে বড় উট ভাড়ার চুক্তি সম্পন্ন করেছেন। এই ভাড়া কয়েক প্রজাতির উটকে মাত্র ৪৮ ঘণ্টার ভাড়ার জন্য।’

প্রসঙ্গত, আরব জীবনে যুগে যুগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উট। মরুভূমির এই বাহনটি সৌদি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। আরব জীবনে যাতায়াত, খাদ্য, বিনোদন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উট।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories