Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দুর্গাপুরের নতুন মেয়রের শপথ গ্রহণ; জানালেন জল, বিদ্যুৎ, রাস্তা, নারীর ক্ষমতায়ন পাবে অগ্রাধিকার

এনবিটিভি, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরের মেয়র হওয়ার পর প্রথম কাজ হল জল, রাস্তা এবং আলোর ভালো ভাবে পরিষেবা দেওয়ার। পাশাপাশি সকলের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি পৌরসভায় সকলের প্রবেশ অধিকার। সাধারণ মানুষ যাতে পৌরসভায় এসে তাদের সমস্যার কথা জানাতে পারে। তাতে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা দেখা হবে।

পাশাপাশি পৌরসভায় কতটা কি ফান্ড রয়েছে তা দেখে উন্নয়নের কাজের অগ্রগতি আনা হবে বলে মেয়র হবার পর সংবাদমাধ্যমকে জানালেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে শপথ গ্রহণ করেন দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়রের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়। শপথ গ্রহণের পরই একগুচ্ছ উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মহিলাদের অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ । পরে অমিতাভ বন্দ্য়োপাধ্যায়কে ডেপুটি মেয়রের শপথবাক্য পাঠ করান অনিন্দিতা মুখোপাধ্যায় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক শেখরকুমার চৌধুরী-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories