Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মালদায় বিএসএফ জওয়ান অভিযান চালিয়ে উদ্ধার করল দুই কেজি গাঁজা, গ্রেফতার দুই

এনবিটিভি, মালদা: এক বিএসএফ জওয়ানের লিখিত অভিযোগের ভিত্তিতে মহদিপুর সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১২০ প্যাকেট বিড়ি সমেত দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল মুন্না কুমার দুবে ও শিবপূজন কুমার যাদব। তারা যথাক্রমে বিহারের সীতামারি ও নওয়াদা জেলার বাসিন্দা।

জানা গেছে, সোমবার রাতে বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্যবাহী ট্রাকের পার্কিং জোনে তল্লাশি চালায়। সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা ও বিড়ি মেলে। ট্রাকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, মহদিপুর সীমান্ত বাণিজ্য কেন্দ্র পথে পণ্যবাহী ট্রাকের আড়ালে কি এসমস্ত মাদক পাচারের চক্র গজিয়ে উঠেছে?

বিএসএফ জানিয়েছে, এই ঘটনার পর বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া সমস্ত ট্রাকে তল্লাশি চালানো হচ্ছে। নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories