Saturday, September 5, 2026
28 C
Kolkata

করোনার কোপ এবার প্রতিমা শিল্পীদের ওপর

এনবিটিভি, ইসলামপুর: বাঙালিদের উৎসবের মধ্যে সরস্বতী পুজো মানে এক অন্যরকম আনন্দ। তাই এই দিনটিকে আমরা বাঙালির ভ্যালেন্টাইনসডেও বলে থাকি। সারা দিন এক  স্কুল থেকে অন্য স্কুলে ঘুরে প্রতিমা দেখা, স্কুলেই বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করা, গল্প, আড্ডা কতকিছু। কিন্তু গত বছর থেকে এই চিত্রটা একটু অন্য রকম। করোনা মহামারীর জন্য বন্ধ স্কুল, তাই  ভাঁটা পরেছে পূজোর আনন্দে।

এরই সঙ্গে ভাঁটা পরেছে প্রতীমা তৈরি শিল্পীদের রুজি রুটিতেও। সামনেই সরস্বতী পুজো, আর এখনো বায়না মেলেনি মনমতো। যার ফলে চিন্তার ভাঁজ শিল্পীদের কপালে। যে কটা প্রতিমা তৈরি হয়েছে সেগুলি আদৌ বিক্রি হবে কিনা জানা নেই তাদের।

 তাদের কথায়, আগে সরস্বতী পূজোর বায়না পেত ৫০-৬০ হাজার টাকার, এখন তার অর্ধেকও মেলেনি। করোনা মহামারীর জন্য দীর্ঘ দিন তারা লাভের মুখ দেখছে না। কোনো মতে দিন গুজরান করতে হচ্ছে তাদের। তাই প্রশ্ন উঠেছে, তবে কী এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে হবে ? না তাদের শিল্পীসত্তা বাঁচিয়ে রাখার জন্য এই প্রতিমা গড়ার কাজ আঁকড়ে ধরে থাকবেন মুর্শিদাবাদ ইসলামপুর এলকার প্রতিমা তৈরির শিল্পীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories