Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বাউল মঞ্চের শীলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হল অন্ডালের উখড়া গ্রামে

এনবিটিভি, পশ্চিম বর্ধমান: বাউল মঞ্চের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হল পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের উখরা গ্রামে। শীলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ এবং এলাকার পঞ্চায়েত সভাপতি রাজু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। শিবগড় এলাকার পড়ে থাকা সরকারী জমিতেই শীলান্যাস করা হয়। যে জায়গায় মঞ্চ তৈরি হবে ওইদিন ওই জায়গায় ভূমি পুজো করা হয়। এরপর মাটি কেটে ও নারকেল ফাটিয়ে করা হয় শিলান্যাস।

ওই অঞ্চলের পঞ্চায়েত সভাপতি রাজু মুখোপাধ্যায় বলেন, “এই অঞ্চলের লোকেদের বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি দাবী ছিল বাউল মঞ্চ তৈরি করার। তাদের কথার মান্যতা দিয়েই এই শিলান্যাস। তিনি বলেন মঞ্চটি তৈরি হবে পঞ্চায়েতের তহবিল থেকে। মঞ্চটি তৈরি হতে কতদিন সময় নেবে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন ৬ মাসের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

এই অঞ্চলের অন্যতম লোক সংস্কৃতি হলো বাউল গান। তাই প্রতি বছর বাউল অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহার হবে এই মঞ্চ, মত স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা অরুণ কুমার দাস ও শ্যামাপদ পাত্ররা জানান, ঝুলন মেলায় বাউলের আসর বসতো। মঞ্চ না থাকায় খুব অসুবিধা হতো। অবশেষে তাদের দাবী পূরণ হওয়ায় তারা খুশি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories