Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

কান্দির পুরভোটের আগে কর্মসংস্থানের দাবীতে প্রতিবাদ সভার ডাক কংগ্রেসের

জৈদুল শেখ, কান্দীঃ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে পৌর নির্বাচনের আগে প্রতিবাদী সভার আয়োজন করল কংগ্রেস। এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রতিবাদসভার স্লোগান ছিল “কর্মসংস্থান চায়, ভাওতা নয়, ভাতা নয়-ভাত চায়।”

এদিনে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যে তৃণমূল ও বিজেপি উভয়কেই তুলোধোনা করেন।

তিনি বিনা পয়সার রেশনের ব্যাপারে বলেন, ২০১৩ সালে কংগ্রেসের তৈরি করা ‘খাদ্য সুরক্ষা’ প্রকল্পের জন্যই আজ মানুষ বিনা পয়সায় রেশন পায়।

অন্যদিকে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা তুলে বলেন, যে জায়গায় রাজ্যের মহিলারা ৫০০ থেকে ১০০০ টাকা পাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী গোয়ার মহিলাদের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জিতলে ৫০০০ হাজার টাকা করে দেবেন। এমন দ্বিচারিতা কেন।   

 এদিনের প্রতিবাদ সভা থেকে NRC নিয়ে তৃণমূল ও বিজেপি উভয়কেই আক্রমণ করে বলেন, “ভোটে এলেই NRC মাথা চাড়া দিয়ে ওঠে। আর NRC-কে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি-তৃণমূল উভয়েই।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories