Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

এবার ভরতপুরের বেহাল রাস্তার মেরামতের দাবীতে ক্ষোভ উগ্রেদিল এলাকাবাসী

এনবিটিভি, ভরতপুরঃ  দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা ভরতপুর  থানার অন্তর্গত আঙ্গারপুর মোড় থেকে আলুগ্রাম যাওয়ার রাস্তা। গ্রামবাসীদের ক্ষোভ দীর্ঘদিন দাবী জানিয়েও মেলেনি কোন সুরাহা।

ভরতপুরের আঙ্গারপুর মোড় থেকে শুরু করে কান্দি মহাকুমার তিনটি গ্রাম পঞ্চায়েতের সাথে সংযোগ আছে এই রাস্তা। নিত্য প্রয়োজনীয় কাজ করতে বা ভারতপুর ও কান্দি যাওয়ার ভরসা এই রাস্তা।

 রাস্তা জুড়ে খানাখন্দে ভর্তি। এই রাস্তা দিয়েই যাচ্ছে অটো, টোটো সহ মালবাহী গাড়ি। এলাকাবাসীদের অভিযোগ, রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে খুবকষ্টের স্বীকার করতে হয় তাদের।

ভরতপুরে রাস্তার বেহাল দশা।

এই বিষয়ে আলুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, “এই রাস্তা গ্রাম পঞ্চয়েতের তহবিল থেকে হবে না। এই রাস্তার ব্যাপারে আমরা জেলা পরিষদে জানিয়েছি জেলা পরিষদ থেকে অনুমতি দিলে রাস্তার কাজ শুরু হবে।”

অন্যদিকে পঞ্চায়েতের চেয়ারম্যান বলেন, রাস্তার কিছু জায়গায় খানাখন্দ আছে, “আজ থেকে ১৫ থেকে ২০ বছর আগে মাটির রাস্তা ছিল এখন পাকা হয়েছে। এই অঞ্চলের মানুষদের আর্থিক উন্নতি হওয়ায় প্রত্যেকে পাকা বাড়ী বানাচ্ছে, তার জন্য মালবোঝাই গাড়ি ঢুকছে নৃত্যদিন আর তার জেরেয় বেহাল এই রাস্তা। তবে আমরা বিষয়টি জেলা পরিষদে জানিয়েছি।”

মুর্শিদাবাদ দক্ষিন বিজেপি জেলা সম্পাদক ইমন কল্যাণ মুখার্জী বলেন, “এই রাস্তার মতোই পশ্চিমবঙ্গের উন্নয়নের অবস্থা। গ্রামবাসী দীর্ঘদিন দাবী জানিয়েও এর সুরাহা হয়নি। পঞ্চায়েতের চেয়ারম্যানের বাড়ি এই রাস্তার ওপর সেও কোনো ব্যাবস্থা নেয়নি এখনও।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories