Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে AIDSO ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশ

এনবিটিভি, কলকাতাঃ রাজ্যে জুড়ে স্কুল খোলা ও জাতীয় শিক্ষা নীতি’ ২০২০- বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন’ (এআইডিএসও)।

এদিন কলকাতার হাজরা, যাদবপুর ও কলেজ স্ট্রিট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এদিন স্কুলের পোশাক পরেই স্কুল খোলার দাবিতে আন্দোলনে শামিল হয় পড়ুয়ারা। সংগঠনের জেলা সম্পাদক জানান, রাজ্য কমিটির নির্দেশে সারা রাজ্য জুড়ে দু’দিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজ শুক্রবার শেষ দিন।

পানশালা সহ সমস্ত বিনোদনের ক্ষেত্রগুলি ৫০% আসন নিয়ে খোলা থাকলেও স্কুল-কলেজগুলিকে বন্ধ রাখা হয়েছে। অনলাইন শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। অথচ ছাত্র-ছাত্রীদের নেট প্যাকের খরচ জোগানোর কোনও উদ্যোগ নেই। তাই পড়ুয়াদের স্বার্থেই এই আন্দোলন।

এদিন ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় শিক্ষা নীতি ২০২০ কোন ভাবেই তারা মেনে নেবেনা বলে জানায়। তাদের যুক্তি, এই শিক্ষা নীতি মূলত শিক্ষাকে ধ্বংসের নীল নকশা বলে মনে করছেন। দেশে যদি জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়ন হয়, সেখানে অনেক গরিব শিক্ষার্থীদের পড়াশোনা সিকেয় উঠবে। কেননা এই শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে বেসরকারি করনের দিকে ঠেলে দেওয়ার প্রয়াস কেন্দ্র সরকারের।
তাদের দাবী, যতদ্রুত টিকা করনের কাজ সম্পন্ন করে ছাত্র ছাত্রীদের স্কুলে আশার ব্যবস্থা করা হক। তবে এই ব্যাপারে সরকারের বিশেষ ভুমিকা নিতে হবে বলে জানান ছাত্র সংগঠন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories