Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

নাটোরে মানছে না কেউ সামাজিক দূরত্ব, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা:

জাহিদ হাসান
রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। মহাবিপর্যয়ের মুখে পড়েছে দেশ তথা সারাবিশ্ব। এমন কঠিন পরিস্থিতিতে নাটোরের গুরুদাসপুরেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
উপজেলার ব্যস্তততম চাঁচকৈড় বাণিজ্যনগরীতে নমুনা পরীক্ষা না করেই করোনার উপসর্গ নিয়ে অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আক্রান্ত পরিবারের সদস্যরা নিয়ম না মেনে পাড়ামহল্লায় দেদার ঘুরে বেড়াচ্ছেন। ফলে লম্বা হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এ পরিস্থিতিতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে দিনেরাতে পুলিশের টহল অব্যাহত থাকলেও মনেপ্রাণে সতর্ক হচ্ছেনা মানুষ। থানার উদ্যোগে উপজেলার দোকানপাটগুলোতে ‘এক ক্রেতা এক বিক্রেতা’র পদ্ধতি চালু করলেও কেউ তা মানছেন না।

স্থানীয় সচেতন অনেকেই জানান, পুলিশ টহলের সময় মানুষ কিছুটা নিয়ম মানলেও চলে গেলে আর মানেনা। অর্ধেক সাটার বন্ধ করে কারো কারো দোকান রাত ৯টা পর্যন্ত চলে। এসব দোকানপাট বন্ধ করতে মাঝেমধ্যেই পুলিশকে মাঠে নামতে হয়। এ কঠিন অবস্থা চলতে থাকলে এলাকায় করোনা সংক্রমণ বেড়ে প্রকট হবে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories