Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

খবরের জেরে বিখ্যাত কাশিম বাজারের ফুলপ্রেমী সিন্টু খান

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি: পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বাড়ির ছাদে বাগান বানিয়েছে মালদার কাশিমবাজার এলাকার বাসিন্দা সিন্টু খান। বাগানে রয়েছে শতাধিক ফুল ও ফলের গাছ সঙ্গে মরশুমি সবজি চাষ করছেন ছাদের বাগানে। বাড়তি জন সংখ্যার জেরে কমে গিয়েছ ফাঁকা জমির পরিমাণ তাই নিজের বাড়ির ছাদকে বাগান বানিয়ে অনুপ্রাণিত করছেন অন্যদের। তার এই ছাদ বাগানের খবর রাতারাতি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই  জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে সম্বর্ধনা।

সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার হিরো তিনি। তাই ‘গাছ পাগল’ গ্রুপের পক্ষ থেকে ফুলপ্রেমী সিন্টু খানকে সংবর্ধনা জানানো হলো এদিন। গ্রুপের পক্ষ থেকে অঙ্গীকার করা হয় আগামীতে পরিবেশে  ফুলের  সৌন্দর্য বৃদ্ধি করবেন। এদিন গাছ পাগল গ্রুপের প্রায় ২৫ জন সদস্য ফুলপ্রেমী সিন্টু খানের বাড়ি গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।

সিন্টু খান পেশায় একজন মোটর বাইক গ্যারেজের মলিক। বাবা ছিলেন রেলের কর্মী ছোটবেলায় বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ কিনতেন। আপেল, কমলা, মাল্টা, চেরি, জামরুল সহ রয়েছে শতাধিক ফলের গাছ। ফুলের মধ্যে রয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গোলাপ সহ শতাধিক ফুলের গাছ। এখন ফুল ও ফলের গাছ দেখতে ছুটে আসছেন আশে পাশের গ্রামের লোকজন। এদিন সংবর্ধনা পেয়ে খুশি সিন্টু খান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories