Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার রানাঘাটে, তদন্তে প্রশাসন

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: তালা ভেঙে অষ্ট ধাতুর তৈরি গোপালের দুটি মূর্তিসহ নগদ টাকা এবং  মন্দিরে রাখা একাধিক দামি জিনিস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার মহাপ্রভু পাড়া গৌড় গদাধর মন্দিরে।

জানা গিয়েছে, রানাঘাটের গৌড় গদাধর মন্দির মূলত মহিলাদের দ্বারা পরিচালিত। জাগ্রত মন্দির হওয়ার কারণে প্রতিদিনই নিয়মিতভাবে পূজা পাঠ অর্চনা সবই হয় ওই মন্দিরে। প্রতিদিনের মতোই এ দিন যিনি পাঠ করেন তিনি মন্দিরে আসেন আজ সকালে। এসে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে গিয়ে দেখেন প্রণামী বাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তাতে যা নগদ অর্থ ছিল সবই নিয়ে গেছে চোরের দল। এর পাশাপাশি মজুত রাখা চাল ডাল এবং পুজো দেওয়ার জন্য দামি থালা-বাসন রাখা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে। ওই মন্দিরের পাঠক এবং মহিলারা জানাচ্ছেন সবথেকে দুঃখের বিষয় অষ্ট ধাতুর তৈরি দুটি গোপালের মূর্তি নিয়ে গেছে তারা।

এই প্রথম চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয়রা চাইছেন অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করুক প্রশাসন এবং খোয়া যাওয়া গোপালের মূর্তি দুটি উদ্ধার করার বিষয়ে তৎপর হোক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে  পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories