Wednesday, October 21, 2026
25 C
Kolkata

স্বামীর অত্যাচারে ঘরছাড়া স্ত্রী, তিন সন্তানকেও ঘর থেকে বার করে দিল বাবা!

সুরজিৎ দাস,নদীয়া:স্বামীর অত্যাচারে তিনমাস আগে ঘরছাড়া হয়েছিল স্ত্রী। এবার গতকাল গভীর রাতে তিন সন্তানকে বাড়ি থেকে বের করে দিল বাবা। সারারাত্রি অন্যত্র কাটিয়ে সকালে শান্তিপুর থানার দ্বারস্থ তিন সন্তান। ঘটনাটি ঘটেছে শান্তিপুর 9 নম্বর ওয়ার্ডের গোপালপুর জমাত কলোনি বাদল পুকুর এলাকার।

বাবার কাছে অত্যাচারিত নাবালিকা কন্যা জুহি খাতুন এর অভিযোগ,” গত তিন মাস আগে বাবার মানসিক এবং শারীরিক অত্যাচারের কারনে সংসার ছেড়ে চলে যায় মা। এরপর 14 বছর বয়সী জুহি খাতুন ও তার দুই ছোট ছোট ভাইয়ের উপরে প্রতিনিয়ত অত্যাচার চালাত তার বাবা। গতকাল রাতে নাবালিকা কন্যা জুহি খাতুন ও তার ছোট ছোট দুই ভাইকে বাড়ি থেকে বের করে দেয় বাবা নসিব কারিগর। সারা রাত্রি প্রতিবেশী এক পরিবারের কাছে আশ্রয় নেয় জুহি খাতুন ও তার দুটি ভাই”। জুহি খাতুন এর কাছ থেকে জানা যায়, তার এক ভাইয়ের নাম ইসলাম কারিগর বয়স ন বছর, ছোট ভাই রোহিত কারিগর বয়স মাত্র 5 বছর।

সোমবার সকাল হতেই তিন ভাই বোন একই সাথে শান্তিপুর থানার দ্বারস্থ হয়।এরপর বাবার অত্যাচারের কারনে বাবার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। স্বভাবতই এমনই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত গোটা শান্তিপুর থানা, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories