Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

অটোর সঙ্গে লরির সংঘর্ষ, গুরুতর জখম বেশ কয়েকজন

সুরজিৎ দাশ, নদীয়া:অটোর পেছনে ছোট চাকার লরির ধাক্কায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার শুলন্টু মসজিদ মোড় এলাকায়। আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর হাসপাতাল ও পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অভিযোগ, নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দা দেবযানী চক্রবর্তী শুলন্টুতে তাঁর এক আত্মীয় বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন। ফেরার সময় মসজিদ মোড় এলাকায় তাদের অটোর পেছনে দ্রুতগতিতে ছুটে আসা একটি ছোট চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।লরির ধাক্কায় দেবযানী চক্রবর্তী সহ পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত হন।

এরপর আহতদের প্রথমে চাঁদপুর হাসপাতালে ও পরবর্তী সময়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দেবযানী চক্রবর্তী সহ অপর এক আহত মহিলাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনার পর লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories