Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

IYF-এর সিরাতুন্নাবী (সঃ) ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুর্শিদাবাদে

নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদঃ মঙ্গলবার মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো ইসলামিক ইয়ুথ ফেডারেশনের পশ্চিমবঙ্গ পরিচালিত সিরাতুন্নাবী (সঃ) ক্যুইজ কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সি.বি.জে হাইস্কুলে।

আল্লাহ পাক রব্বুল আলামীন হযরত মুহাম্মাদ (সঃ) কে পৃথিবীতে ‘আদর্শ’ হিসেবে প্রেরণ করেছিলেন। একমাত্র তাঁকে অনুসরণের মধ্যেই রয়েছে মনুষ্য জাতির শান্তি ও মুক্তি। তার জন্য প্রয়োজন হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থগুলো অধ্যায়ন করা। এই ভাবনাকে সামনে রেখে ইসলামিক ইয়ুথ ফেডারেশন-পশ্চিমবঙ্গ সিরাতুন্নাবী (সঃ) ক্যুইজ কম্পিটিশনের আয়োজন করে। উক্ত ক্যুইজ কম্পিটিশনে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৭০০ জন ছাত্র-যুব পরীক্ষায় বসার জন্য নাম রেজিস্ট্রেশন করেন।

গত ৬ ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট ৮ টি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

এই ক্যুইজ কম্পিটিশনে ১০০ নম্বরের মধ্যে ৯২ পেয়ে প্রথম স্থান অধিকার করেন মুর্শিদাবাদের বাসিন্দা ইউসুফ আলি। ৮৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন মুর্শিদাবাদের বাসিন্দা কারিম সেখ এবং ৮৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন উত্তর দিনাজপুরের বাসিন্দা সাইফুর রহমান।

সান্তনা পুরস্কারে মোট ১১ জন স্থান অধিকার করেন। তারা হলেন আবুজার গিফারী, আব্দুস সামাদ আনসারী, মোশারফ হোসেন, সামিন মন্ডল, মেহেবুব হাসান, আব্দুল জাব্বার, ওবায়দুল্লাহ মোল্লা, ইউনুস আলি, শাকিব হাশমি, বানী ইসরাইল ও মুসলিম মোমিন।

পূর্বঘোষণা অনুযায়ী প্রথম স্থান অধিকারকারীকে ২২০০০ টাকা নগদ ও ৩০০০ টাকা সমমূল্যের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারকারীকে ১৩০০০ টাকা নগদ ও ২০০০ টাকা সমমূল্যের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তৃতীয় স্থান অধিকারকারীকে ৯০০০ টাকা নগদ ও ১০০০ টাকা সমমূল্যের উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং সান্তনা পুরস্কারে স্থান অধিকারকারী ১১ জন বিজয়ী বন্ধুকে ১০০০ টাকা করে নগদ ও কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন উপস্থিত ছিলেন, ইসলামিক ইয়ুথ ফেডারেশন-পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট জনাব নূর ইসলাম সাহেব, সেক্রেটারি আলমগীর হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি আলী হাসান সরকার, সি.বি.জে হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মিজাউর রহমান সাহেব, খেজুরতলা প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক জনাব সফিকুল ইসলাম সাহেব প্রমূখ।

রবিউল ইসলামের কন্ঠে তারানা (রাসুল আমার ভালোবাসা, রাসুল আমার আলো আশা) অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সকল বিজয়ী প্রতিযোগীগণ সিরাতুন্নাবী (সঃ) ক্যুইজ কম্পিটিশন সম্পর্কে মতামত প্রদানের সময় এইরকম সমসাময়িক ও যুগোপযোগী উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।

শেষে ইসলামিক ইয়ুথ ফেডারেশন-পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট জনাব নুর ইসলাম সাহেব বলেন, “আমাদের সকলকেই হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করা দরকার। তবেই আমরা ইহকাল ও পরকালে সাফল্য লাভ করতে পারি।”

 দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories