Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

একাউন্ট থেকে উধাও ৮ লক্ষ ৮৫ হাজার টাকা, পুলিশের দ্বারস্থ অসহায় বৃদ্ধা

নদীয়া, এনবিটিভিঃ দফায় দফায় পোস্ট অফিসের একাউন্ট থেকে উধাও ৮ লক্ষ ৮৫ হাজার টাকা। পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়।

 নদীয়ার কৃষ্ণনগর থানার শচীন রোড এলাকার বাসিন্দা আরতী রানী মন্ডল। ৯ মাস আগে স্বামী মারা যায়। ছেলেমেয়েরা সেভাবে দেখাশোনা না করার কারণে ওই বৃদ্ধা একাই বাড়িতে থাকেন। দীর্ঘদিনের স্বামীর রোজগারের টাকা অনেক কষ্টে নিজের একাউন্টে জমিয়ে রেখে ছিল সে। বৃদ্ধ বয়সে যাতে ওই গচ্ছিত টাকা দিয়ে কোন রকমে বেঁচে থাকতে পারে সে। কিন্তু ওই বৃদ্ধ দাবি গতকাল কৃষ্ণনগর পোস্ট অফিসে টাকা তুলতে যায় সে। টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ।

 পোস্ট অফিস কর্মীরা জানায় তার একাউন্টে মাত্র ১০৬ টাকা পড়ে আছে। ওই বৃদ্ধির দাবি তার অ্যাকাউন্টে ৮ লক্ষ ৮৫ হাজার একশ ছয় টাকা ছিল। অর্থাৎ ৮ লক্ষ ৮৫ হাজার টাকা উধাও। বই আপডেট করে জানতে পারে দফায় দফায় কখনো ৫০ হাজার কখনো ৪০ হাজার করে তার অ্যাকাউন্ট থেকে তার অনুমতি ছাড়াই টাকা তুলে নেওয়া হয়েছে। ওই বৃদ্ধা প্রশ্ন করাতে কোন সদুত্তর দিতে পারেনি পোস্ট অফিসের কর্মীরা।

এর পরেই এক আইনজীবীর সাহায্যে সে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বৃদ্ধার অভিযোগ এই ঘটনার সঙ্গে পোস্ট অফিসের কর্মীরাই যুক্ত থাকতে পারে। না হলে কিভাবে তার অনুমতি ছাড়া টাকা তুলে নিতে পারে। তিনি চাইছেন প্রশাসন অবিলম্বে তদন্ত করে আমার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories