Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

আলোচনার কিছু বাকি নেই, হামলা চলবে : মস্কো

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে আলোচনার আর কিছুই বাকি নেই। রাশিয়ার দাবি না মেটানো পর্যন্ত দেশটিতে হামলা চলবে।বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলুর মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক প্রমাণ করছে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ার আর কিছুই বাকি নেই।রাশিয়ার দাবি মেটানো না পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে বলে জানান তিনি।রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অন্য কোনো দেশে আক্রমণের পরিকল্পনা করিনি এবং ইউক্রেনেও আমরা আক্রমণ করিনি, আমরা সেখানে শুধু কিছু বিষয়ের সমাধান করছি।’তিনি বলেন, ইউক্রেনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে তা ‘রুশ ফেডারেশনের জন্য সরাসরি হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমা শক্তি ইউক্রেনের অস্ত্র সরবরাহের মাধ্যমে বিপজ্জনক আচরণ করছে। যার ফলে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।তিনি বলেন, যারা ইউক্রেনে অস্ত্র, পেশাদার সৈন্য পাঠাচ্ছে, তারাই তাদের কাজের জন্য দায়ী থাকবে।বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ‘মানবিক সংকট সমাধানের’ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইউক্রেন বেসামরিক নাগরিকদের আটকে রেখে তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে ‘মানবিক করিডর’ তারা অব্যাহতভাবে চালু রেখেছেন বলে জানান ল্যাভরভ।এর আগে বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় যুদ্ধ বন্ধে আলোচনার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলুর মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকে বসেন। দুই পক্ষের কোনো প্রকার সমঝোতা ছাড়াই এই বৈঠক শেষ হয়।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories