Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

যৌনতা ইতিহাসের বিষয়ে নতুন অধ্যাপক পদ ঘোষণা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের

এনবিটিভি ডেস্কঃ  অক্সফোর্ড ইউনিভার্সিটি জোনাথন কুপার ওবিই-এর স্মরণে যৌনতার ইতিহাসে একটি নতুন অধ্যাপকের পদ ঘোষণা করল।  তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে হঠাৎ মারা যান। যৌনতা বিষয়ে অনেক গবেষণা হলেও এবার এই পদের জন্য অধ্যাপক ঘোষণা করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।  

যৌনতার ইতিহাসের অধ্যাপক অক্সফোর্ডে LGBTQ+ ইতিহাসের অধ্যয়ন এবং শিক্ষার প্রসার ঘটাবেন বলে মনে করছেন। এদিকে LGBTQ+ ইতিহাসের যেকোনো ক্ষেত্রের পণ্ডিতদের জন্য উন্মুক্ত এই প্রত্যাশাটি পূরণ হবে ২০২৩ সালের মধ্যে বলেও মনে করছেন।

সামগ্রিকভাবে “এলজিবিটি” বলতে বোঝায় “লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার” অর্থাৎ, নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী। ১৯৮০-এর দশকের মধ্য থেকে শেষ ভাগের মধ্যে “গে কমিউনিটি”-র পরিবর্তে “এলজিবি” আদ্যক্ষরটির ব্যবহার চালু হয়। এরপর ১৯৯০-এর দশকে “এলজিবিটি” আদ্যক্ষরটি গৃহীত হয়।

অক্সফোর্ড ইউনিভার্সিটি ম্যানসফিল্ড কলেজের সহযোগিতায় এই কাজটি করতে চলেছে। LGBTQ+ অধিকার লঙ্ঘনকে চ্যালেঞ্জ করার জোনাথনের উত্তরাধিকার সেই অধিকারগুলির ইতিহাসে গবেষণা সম্প্রসারণের মাধ্যমে বেঁচে থাকবে বলে মনে করেন গবেষক মহল।  

মানুষের মর্যাদার আদিমতা নিয়ে জোনাথন কুপার অনেক গবেষণা করেছেন। এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে মর্যাদাহানির শিকার হচ্ছে সেটা নিয়ে অনেক গবেষণা করছে বলে সূত্রে জানা যায়।

LGBTQ+ অধিকার রক্ষায় এবং চ্যালেঞ্জিং উপলব্ধির ক্ষেত্রে জোনাথন কুপারের কাজ ছিল যুগান্তকারী। বিখ্যাত ব্যাক্তিত্ব টিম অট্টি কিউসি-এর সহযোগিতায় অনেক কাজ করেছেন কুপার। কুপার ছিলেন হিউম্যান ডিগনিটি ট্রাস্টের পিছনে একটি চালিকা শক্তি।  তিনি কমনওয়েলথ জুড়ে LGBTQ+ মানুষের মানবাধিকার লঙ্ঘন করে এমন আইনকে চ্যালেঞ্জ করেছেন অনেক বার।

জোনাথন কুপার বিশ্বাস করেন, “আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনার সমান মানবিক মর্যাদা রয়েছে। আপনি কাজাখিস্তান বা কেনসিংটনে থাকুন না কেন, এটা কোন ব্যাপার না।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories