Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

রুশ হামলায় সম্পূর্ণ ধ্বংস ইউক্রেনের লাভিভ

ইউক্রেনের লাভিভ শহরে বিমান রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্রে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার চালানো ওই হামলায় কেন্দ্রটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শহরটির বারাবাশোভো মার্কেটে গত বৃহস্পতিবার রাতে প্রথমে গোলা হামলা হয়। হামলার পর মার্কেটে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে মার্কেটে দ্বিতীয় দফায় হামলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের ঘরবাড়িতেও আগুন লাগে। লাভিভের অবস্থান পোল্যান্ড সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে।এক টেলিগ্রাম পোস্টে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, বিমানবন্দরে হামলা হয়নি। বিমানবন্দরের পাশের একটি ভবনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মেয়রের দাবি, হামলার আগে থেকেই ওই কেন্দ্রে কাজ বন্ধ ছিল।এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে অস্ত্র সংরক্ষণের গুদামে গতকাল হামলা চালিয়েছে রাশিয়া। তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories