Monday, June 15, 2026
38.9 C
Kolkata

দেশের সেনাদের জন্য প্রত্যেক মসজিদে প্রার্থনা করুন, বললেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, হুগলি: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সৈনিকদের বর্বোচিত আক্রমনের প্রতিবাদে এবং দেশের অভ্যন্তরে চীনা সৈনিক ঢুকে যেভাবে ভারতীয় বীর সেনাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তাঁর তীব্র নিন্দা জানিয়ে এবং শহীদ সেনাদের শ্রদ্ধাজ্ঞাপনে পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরায়েশী ফুরফুরা দরবার শরীফ থেকে শুরু করে উজোলপুকুর মোড় পর্যন্ত ফুরফুরা শরীফের সাধারন মানুষকে নিয়ে রবিবার বিকেলে বিশাল পদযাত্রা ও মৌনমিছিল করেন।

উক্ত মৌনমিছিলে এলাকার হিন্দু ও মুসলিম নির্বিশেষে স্বতঃস্ফূর্ত যোগদান করেন। মিছিলের শেষে সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল-কোরায়েশী সাহেব কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনরকম আপোষ বরদাস্ত চলবে না। তিনি শহিদ সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের নিকট আবেদন করেন, প্রতিটি শহীদ সেনাদের পরিবারের সদস্যদের সরকারি চাকুরি দিতে হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারকে ৫ কোটি ও ২ কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করতে হবে।

সেই সঙ্গে তিনি দেশের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর নিকট আবেদন করেন, প্রতিটি সেনাকে বুলেটপ্রুফ জ্যাকেট দিতে হবে এবং দেশের সীমান্তে সেনাবাহিনীকে সিদ্ধান্ত গ্রহনের জন্য পূর্ন স্বাধীনতা দিতে হবে। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে চীনের সাম্রাজ্যবাদী অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।

সর্বশেষে তিনি পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের সকল মসজিদের ঈমাম সাহেবদের উদ্দেশ্যে বলেন, আগামী শুক্রবার জুম্মার নামাজের শেষে দেশের মঙ্গল কামনায় মহান রাব্বুল আলামিনের নিকট দোওয়া করবেন ও সকলে শহীদ সেনাদের শ্রদ্ধাজ্ঞাপনে সরকারি নির্দেশিকা মোতাবেক দূরত্ব বজায় রেখে , মাস্ক পরে মৌনমিছিল করবেন।

আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত(এ) সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল-কোরায়েশী সাহেব, সংগঠনের সহঃসম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকী আল কোরায়েশী সাহেব এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধীজীবি ব্যক্তিত্বগন।

Hot this week

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

‘মার্কিন বাহিনীর নির্দেশ মানতেই হবে’ – জয়শঙ্করকে কড়া হুঁশিয়ারি মার্কো রুবিয়োর!

হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে মার্কিন সামরিক অভিযানে তিন...

Topics

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ফাটল! চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ যান চলাচল

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চালু...

আজই কি ইরান-আমেরিকা শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণায় জোর জল্পনা

দীর্ঘদিনের সংঘাত ও পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহের মধ্যেই নতুন...

বহরমপুর পুরসভায় দুর্নীতি নিয়ে তদন্ত নেই কেন? বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের

রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতির অভিযোগ সামনে এলেও বহরমপুর পুরসভাকে...

Related Articles

Popular Categories