Friday, March 20, 2026
25 C
Kolkata

এবার চিনের বাড়াবাড়ি সহ্য করবে না ভারত, আত্মরক্ষার্থে গোলাগুলি ছুড়বে ভারতীয় সেনা

এনবিটিভি ডেস্ক: সীমান্তে যতই উত্তেজনা বাড়ুক, এতদিন দু-দেশের কোনওপক্ষ-ই একে অপরকে উদ্দেশ করে গোলাগুলি ছোঁড়েনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দশকব্যাপী সেই নিয়মের এবার বদল ঘটাল ভারতীয় সেনা। লাদাখ সংঘর্ষের পরই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ  ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে গোলাবর্ষণ ও গুলি ছোঁড়ার জন্য বাহিনীর তরফে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।”

এরপরই ভারতীয় সেনার তরফে LAC-তে অস্ত্র আইনে বদল তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, ১৯৯৬ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এতদিন LAC-র দুদিকে ২ কিলোমিটারের মধ্যে গোলাবর্ষণ বা গুলি ছোঁড়েনি কোনও পক্ষ। কিন্তু পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসনের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পরই এবার কঠোর মনোভাব নিচ্ছে ভারত। সেদিনের সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পাশাপাশি কমপক্ষে ৭৬ জন জওয়ান জখম হন। লোহার রডে পেরেক, কাঁটা লাগানো এক অদ্ভুত অস্ত্র নিয়ে সেদিন ভারতীয় জওয়ানদের উপর চড়াও হয়েছিল চিনা বাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সূত্রে খবর, ৪৫ জন চিনা সেনাও সংঘর্ষে নিহত হয়েছে।

লাদাখ সংঘর্ষের পরই ভারত-চিন দু’দেশের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। দেশজুড়ে চিনা সামগ্রী বয়কটের ডাক উঠেছে। চিনের সঙ্গে সমস্তরকম অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে সরব হয়েছে দেশবাসী। এই পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা ‘অস্বাভাবিক’ রকমভাবে বৃদ্ধি পেলে জওয়ানদের প্রয়োজনে গোলাবর্ষণ ও গুলি ছুঁড়তে অনুমতি দেওয়া হল। প্রসঙ্গত, ভারতীয় জওয়ানদের মনোবল যাতে কোনওভাবেই চিড় না খায়, সেটাই এখন বাহিনী প্রধান লক্ষ্য।

তবে ভারতীয় সেনার এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিনা সংবাদমাধ্যম। চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের এডিটর-ইন-চিফ হু শিনজিং টুইট করে বলেন, “যদি এটা সত্যি হয়, তাহলে তা গুরুতরভবে চুক্তি লঙ্ঘন। ভারতকে এর জন্য কড়া মূল্য চোকাতে হবে।”

Hot this week

বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ তিলোত্তমার মায়ের, ২০২৫ সালে NBTV কে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন সুর

পানিহাটি বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।...

শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন!

আসন্ন ভোটকে সামনে রেখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ...

দেশ জুড়ে এলপিজির অভাব! রোজা শেষে মানুষ ‘অনলাইন ডেলিভারি’তে আস্থাশীল

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন...

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির...

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

Topics

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

Related Articles

Popular Categories