Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বেতন বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সিমেন্ট কারখানার কর্মীদের

গত আট বছর ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়ায় পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারী সিমেন্ট কারখানার গেটের সামনে ওই কারখানার শতাধিক শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের বক্তব্য গত আট বছর ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বারবার প্রতিশ্রুতি দেয় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তাই শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ।  বুদবুদ থানার পুলিশ শ্রমিকদের সাথে বসে মধ্যস্থতা করতে চাইলে শ্রমিকরা সে মধ্যস্থতায় যায়নি তারা বলে কারখানা কর্তৃপক্ষ কে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তবেই শ্রমিকরা কাজে যোগ দেবে। শ্রমিকরা জানিয়েছেন এর আগে রাজনৈতিক ভাবে প্রশাসনিকভাবে বারবার বৈঠক হওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ আজও অবধি শ্রমিকের কথা ভাবেনি তাই এবার আর কোন মৌখিক মধ্যস্থতায় নয়। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে ও কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি।

পানাগড় থেকে বর্ধমান সদরের বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন “রাজ্য জুড়ে চলছে কাটমানির সরকার তাই শ্রমিকরা যদি তৃণমূল নেতাদের কাটমানি দেয় তবে তাদের বেতন বৃদ্ধি হবে। তাদের চাকরি থাকবে। না হলে আন্দোলন করতে গেলে তাদের চাকরি যাবে। রাজ্যে তৃণমূলের শাসন চলছে তাই সমস্ত কারখানার শাসক দলের নির্দেশেই চলে”।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories