Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত তিন

বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত তিন।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। আহত হয়েছেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা তথা বাইক চালক মহম্মদ এহেতেসান (৩০) ও সুলতানা নগর গ্রাম পঞ্চায়েতের মনহরপুর গ্রামের বাসিন্দা তথা বাইক চালক বাপি চন্দ্র দাস(৩৬) ও সরনপুর গ্রামের বাসিন্দা তথা বাইক আরোহী কৃতানন মন্ডল(৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এগারোটা নাগাদ মহম্মদ এহেতেসান রামপুর গ্রাম থেকে বাজার করে বাড়ি ফিরছিল। অপরদিকে তুলসীহাটা থেকে বাইক নিয়ে রামপুর গ্রামে কাজ করতে আসছিল বাপি চন্দ্র দাস ও কৃতানন মন্ডল। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যায় তিন। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories