Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হল টেরিটোরিয়াল আর্মির জাওয়ান প্রীতম কুমার দত্তের

জইদুল শেখ, মুর্শিদাবাদঃ মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের কান্দি শহরের অদূরে খড়গ্রাম থানার বালিয়া গ্রামে মৃত প্রীতম কুমার দত্তের শেষকৃত্য সম্পন্ন হল গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায়। গ্রামের ছেলে প্রীতম কুমার দত্তকে একবার চোখের দেখা দেখার জন্য গ্রামের আবাল বৃদ্ধ বনিদার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৯ তারিখে মনিপুরে পাহাড়ে ধসের কারণে মৃত্যু হয় টেরিটোরিয়াল আর্মির জাওয়ান প্রীতম কুমার দত্তের। বীর প্রীতমের দেহ সোমবার গভীর রাত্রে গ্রামে ফিরতেই শোকে পাথর পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলেই। মঙ্গলবার সকালে বালিয়া ভেরামারি মাঠে প্রীতম কুমার দত্তের নিথর দেহ শায়িত রেখে খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার উপস্থিতে ভারতীয় সেনাবাহিনীদের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় পুষ্পার্ঘ্য নিবেদনের মলাধমে শেষ কৃত্য সম্পূর্ণ হলো প্রীতমের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories