Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলা কি  ইউপি হতে চলেছে! তাবলীগি জামাত সদস্যকে মালদায় বেধড়ক মার হিন্দুত্ববাদীদের

এর আগে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও ভাংড়ে দুজন সংখ্যালঘুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। সরবেরিয়াতে এক মুসলিমকে চোর অপবাদ দিয়ে মব লিঞ্চিং করে হত্যা করা হয়। এরপর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল মালদার মোথাবাড়িতে।

একটি ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে উলঙ্গ করে বেধড়কভাবে পেটাচ্ছে কিছু যুবক।

সূত্র মারফত জানা গেছে এই ভিডিওটি আসাম থেকে তাবলীগ জামাতের সদস্য জাফর আলির (২৮)।

শেষ খবর পাওয়া অনুযায়ী মোথাবাড়ি থানার পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, এরাজ্যে এমন ঘটনা নতুন নয়, এর আগে দক্ষিণ ২৪ পরগণার সরবেরিয়াতে এক মুসলিমকে চোর অপবাদ দিয়ে পিটীয়ে হত্যা করা হয়।

ক্যানিঙয়ে এক মুসলিম যুবক যখন কবাডি খেলা দেখে বাড়ি ফিরছিল তখন হিন্দুত্ববাদীরা তাকে নির্মমভাবে পেটায়। ভাঙড়ে এক গাড়ি চালককে রাতের বেলায় পাশের গ্রামের হিন্দুত্ববাদীরা বেধড়ক পিটিয়েছিল। শুধু তাই নয়, ভাঙড়ে সেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল মুসলিম মেয়েদের উত্যক্ত করা। ভাংড়ে অভিযুক্তদের মধ্যে এক সিভিক পুলিশ ছিল।

আমাদের রাজ্যে এই ঘটনা দিন দিন বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। বিভিন্ন সমাজসেবী ও মানবাধিকার কর্মীরাও এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। আর যাই হোক সাম্প্রদায়ীক সম্প্রীতির জন্য বাংলার সুনাম রয়েছে। বাংলাকে গোবলয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান হতে দেওয়া যাবে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories