Wednesday, October 21, 2026
27 C
Kolkata

আল্লাহর কুদরত: বাংলাদেশের এই বাচ্চা জন্মানোর কথা শুনলেই চোখে জল এসে যাবে! জেনে নিন বিস্তারিত

স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।স্ত্রী রত্না বয়েস আনুমানিক ৩২।অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন দিনমজুর জাহাঙ্গীর আলম।সঙ্গে ছিল ৬ বছরের ফুটফুটে মেয়ে সানজিদা।ডাক্তার দেখানোর পর বিপরীত দিকে ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করানোর জন্য রাস্তা পার হচ্ছিলেন তারা।

আর সেই মুহূর্তেই ছুটে আসা দ্রুতগামী ট্রাক চাপা দেয় তিন জন কেই। ঘটনাস্থলেই মারা যান মা , মেয়ে ও বাবা।তবে আল্লাহর বিশেষ কৃপায় বেঁচে যায় গর্ভের সন্তান। মৃত্যুর আগে প্রসব হয়ে যায় রত্নার। মায়ের গর্ভ ছেড়ে আসা নবজাতকটি পৃথিবীর আলো দেখলেও তা যেন তার সারা জীবনের জন্য অন্ধকার।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাংলাদেশের ঢাকা – ময় মন সিংহ মহাসড়কের ত্রিশাল পৌর শহরের হাসপাতালের সামনে।ঘটনাটি ঘটে শনিবার দুপুর ২.৩০ টার দিকে। ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক চাপা দেয় নবজাতকটির মা-বাবা ও বোনকে।

ভূমিষ্ঠ হওয়া ওই মেয়ে নবজাতকটি জাহাঙ্গীর-রত্না দম্পতির চতুর্থ সন্তান। জাহাঙ্গীর ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামের বাসিন্দা। বেঁচে যাওয়া নবজাতকটিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কমিউনিটি বেইসড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।প্রাথমিক চিকিৎসায় দেখা যায় শিশুটির হাতের হাড় ভেঙে গেছে,তবে আপাতত সে সুস্থ আছে।দেহে আর অন্য কোনও সমস্যা হয়নি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories