Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

প্রেমে প্রত্যাখ্যান, নদীয়ায় আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

সুরজিত দাস, নদীয়াঃ প্রেমে প্রত্যাখ্যান এরপরে নিজের হাতে সুইসাইড নোট লিখে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার সবুজ পল্লী এলাকার। জানা যায় মৃত স্কুল ছাত্রীর নাম বর্ষা দেব, শান্তিপুর ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনের স্কুল ছাত্রী। পরিবার সূত্রে খবর এদিন বিকেলে ওই স্কুল ছাত্রী ঘরের ভেতরেই দরজা বন্ধ করে থাকে, পরিবার বারংবার ডাকাডাকি করলেও সাড়া শব্দ মেলেনি। এরপরেই ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখে ওই স্কুল ছাত্রী ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবার দেখে ঘরের ভেতরেই ওই স্কুল ছাত্রীর হাতে লেখা একটি চিঠি রয়েছে, সেখানে প্রেম সম্পর্ক বিষয়ে বেশ কিছু লিখে, ওই স্কুল ছাত্রী পরিবার তাতেই স্পষ্ট হয়, প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে মানসিক অবসাদ, আর তার জেরেই এই আত্মঘাতী। পরিবারের কাছ থেকে জানা যায়, ওই স্কুল ছাত্রীর পাশের গ্রামের একটি ছেলের সাথে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। পরিবারকে এর আগে জানিয়েছিল ওই স্কুল ছাত্রী, তবে এ বিষয়ে গুরুত্ব দেয়নি পরিবার। পরবর্তীতে এমনকি ঘটনা ঘটলো যার জেরে স্কুলছাত্রীকে আত্মঘাতী হতে হলো এখন এই নিয়ে প্রশ্ন তুলছে মৃত স্কুল ছাত্রীর পরিবার। তবে এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ না করলেও পুলিশকে মৌখিকভাবে জানায় মৃত স্কুল ছাত্রীর পরিবার। যদিও স্কুল ছাত্রীর আত্মঘাতীর ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এ ছাড়াও স্কুল ছাত্রীর হাতে লেখা সুইসাইড নোট পুলিশের হাতে তুলে দেয় মৃত স্কুল ছাত্রীর পরিবার।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories