Saturday, March 7, 2026
24.4 C
Kolkata

প্লাস্টিক বর্জনে পড়ুয়াদের সচেতন করতে ব্লক প্রশাসনের উদ্যোগে বিতর্ক সভার মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত হল উদয়চাঁদপুর হাইস্কুলে

জৈদুল শেখ, মুর্শিদাবাদঃ কান্দি ব্লক প্রশাসনের উদ্যোগে এবং স্কুল দফতরের সহযোগিতায় প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে, পড়ুয়াদের নিয়ে বিতর্ক সভার আয়োজন করা শুক্রবার উদয়চাঁদ হাইস্কুলে। উপস্থিত ছিলেন কান্দির বিডিও রমন ভট্ট, কান্দি সার্কেলের এস আই গোবিন্দ রায়, উদয় চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুজ্জুহা বিশ্বাস সহ একাধিক শিক্ষক বৃন্দ।

শুক্রবার বেলা এগারোটা থেকে এই বিতর্ক সভার আয়োজন করা হয়। এই সভায় পাঁচটি স্কুলের চারজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই বিতর্ক সভার মূল বিষয় ছিল ” পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক জাতীয় দ্রব্যের বর্জন অপরিহার্য হলেও বর্তমানে পর্যাপ্ত বিকল্পের অভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত নই।”

এই বিষয়ের উপর পাঁচটি স্কুল যথা উদয়চাঁদপুর হাইস্কুল, মহলন্দী জি সি হাইস্কুল, নবপল্লী হাইস্কুল, পুরন্দর পুর হাইস্কুল এবং পুরন্দর পুর হাই মাদ্রাসা পড়ুয়ারা চারজনের মধ্যে দুজন পক্ষে এবং দুজন বিপক্ষে অংশগ্রহণ করে তাদের বক্তব্য পেশ করেন।

এই বিতর্ক সভার মধ্যে দিয়েই একাধিক সচেতনতার বার্তা উঠে এসেছে।

এছাড়া পড়ুয়া মিড ডে মিল কেমন দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা কতটা ঠিক ঠাক চলছে, তা নিয়ে পরিদর্শনও করেন বিডও এবং অবর শিক্ষক পরিদর্শন গোবিন্দ রায়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories