Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

সংরক্ষণ নিয়ে বি আর আম্বেদকরের যে মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই মন্তব্যের সত্যতা যাচাই করল NBTV

সম্প্রতি দ্রৌপদী মুর্মু স্বাধীন ভারতবর্ষের ১৫ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপরেই বিভিন্ন ফেসবুক পেজ এবং টুইটারে নীচের তথ্য সম্পর্কিত পোস্টটি বহুল শেয়ার হয়েছে। আসলে এই তথ্য সম্পূর্ণরূপে ভুয়ো, বাবা সাহেব আম্বেদকর নিজের জীবনকালে কখনও এমনটা বলেননি।

ফেসবুকে ভাইরাল হওয়া সেই পোস্ট


বহুল প্রচারিত ওই পোস্টে দাবী করা হয়েছে, বাবা সাহেব আম্বেদকর বলেছেন “যেদিন কোন আদিবাসী মহিলা দেশের সর্বোচ্চ পদে ‘রাষ্ট্রপতি’ পৌছে যাবেন সেদিন ভারত থেকে সংরক্ষণ তুলে দেওয়া সঠিক হবে।“
বাবা সাহেব আম্বেদকরের জীবনের উপরে গবেষণা করা অধ্যাপক হরি নার্কের কাছে যখন মিডিয়া এই পোস্টে দেওয়া তথ্যের সত্যতা জানতে চেয়েছে তখন তিনি বলেছেন, “আমার জীবন পেরিয়ে গেছে বাবা সাহেব এবং মা জোতিবা ফুলের জীবন নিয়ে গবেষণা করতে করতে। আমি চ্যালেঞ্জ সহকারে বলছি বাবা সাহেব আম্বেদকর কখনও এমন কথা বলেননি।“

এটে যে বক্তব্য রয়েছে সেটি বাবা সাহেব আম্বেদকরের নয়, সুতরাং এটি ফেক নিউজ।


তিনি আরও যোগ করেন, “আপনি যদি এই ভাইরাল হওয়া পোস্টের সময় কাল নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি অতি সহজেই বুঝতে পারবেন আসলে কেন এই ভুয়ো তথ্য জেনে বুঝে শেয়ার করা হয়েছে!
পুণে বিশ্ববিদ্যালিয়ের প্রাক্তন অধ্যাপক হরি নার্কের বাবা সাহেবের উপর লেখা ৫ টি বই এখন ভারতের মিনিস্ট্রি অফ এক্সার্টানাল আ্যফেয়ার্সের সম্পদ।

(কোন খবর নিয়ে আপনার কি সন্দেহ রয়েছে, যাচাই করাতে চান আমাদেরকে দিয়ে? তাহলে পাঠিয়ে দিন আমাদের। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে এখানে ক্লিক করুন)

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories